প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৩ (বৃহস্পতিবার)
সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের ভিড় দেখা গেছে।

সিলেট- আসনের মদিন মার্কেটের শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন ছিল।

একই আসনের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার পাভরীন আক্তার বলেন, “সকালে ভোট দিলে শান্তিতে দেওয়া যায়। কোনো ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-বৃষ্টি ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়।

সিলেট- আসনের সুবিদবাজার এলাকার পিটিআই একাডেমি ভবন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খায়রুল ইসলাম বলেন, “সব প্রার্থীর প্রতিনিধি আছেন। সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর পর আধা ঘণ্টার মধ্যে প্রায় ৫০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার চারশত সাতানব্বই জন; সবাই নারী ভোটার।