খুলনা: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনা বিভাগের ভোটগ্রহণ ও বেসরকারিভাবে ফলাফল প্রকাশ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত ফলাফলের তথ্যানুযায়ী, খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ২৫টিতে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ১১টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনে মোট ২০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
জামায়াতে জয়ী হওয়া ২৫টি আসনের মধ্যে খুলনা জেলায় ২টি, বাগেরহাটে ৩টি, সাতক্ষীরায় ৪টি, যশোরে ৫টি, চুয়াডাঙ্গায় ২টি, মেহেরপুরে ২টি, কুষ্টিয়ায় ৩ টি , ঝিনাইদহে ৩টি, নড়াইলে ১টি আসন রয়েছে।
খুলনা-১: বিএনপি মনোনিত প্রার্থী আমির এজাজ খান, খুলনা-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৩: বিএনপি মনোনিত প্রার্থী রকিবুল ইসলাম, খুলনা-৪: বিএনপি মনোনিত প্রার্থী এস কে আজিজুল বারী, খুলনা-৫: বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ আলি আসগার ও খুলনা-৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
বাগেরহাট-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩: বিএনপি মনোনিত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জি. এম. নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
যশোর-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মুসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩: বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল,
যশোর-৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক ও যশোর-৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বিজয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদ পারভেজ ও চুয়াডাঙ্গা-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. রুহুল আমিন বিজয়ী হয়েছেন।
মেহেরপুর-১: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান ও মেহেরপুর-২: বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. নাজমুল হুদা বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-১: বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ, কুষ্টিয়া-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা ও কুষ্টিয়া-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বিজয়ী হয়েছেন।
ঝিনাইদহ-১: বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ-৪: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালেব।
মাগুরা-১: বিএনপি মনোনীত প্রার্থী মো. মনোয়ার হোসেন ও মাগুরা-২: বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী বিজয়ী হয়েছেন।
নড়াইল-১: বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.