সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1010

national

প্রকাশিত

১২ ডিসেম্বর ২০২১ ০০:৪৩

আপডেট

২৯ জানুয়ারী ২০২৬ ১৭:১৯

সারাদেশ

চললো মেট্রোরেল আগারগাঁও পর্যন্ত

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১ ০০:৪৩

পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও এসে পৌঁছেছে মেট্রোরেল।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থামে। কিছুক্ষণ অপেক্ষার পরে ট্রেনটি আবার উত্তরায় ফিরবে।

এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। পরীক্ষামূলক বলে এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না।

আগামী বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রথম এই মেট্রো লাইনটি (এমআরটি-৬) সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে পারবে মানুষ।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত যাত্রীদের জন্য চালু করা হবে। কমলাপুর পর্যন্ত অংশের ডিটেইল ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে।