সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1077

national

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৪

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৭ এমপি ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য ও গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট এবং গণভোটের ফলাফলের পৃথক গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে সংসদীয় ১ থেকে ৩০০ আসন পর্যন্ত ক্রমানুসারে নবনির্বাচিত সংসদ সদস্যদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ভোট গ্রহণ না হওয়া শেরপুর-৩ আসন এবং ভোট গ্রহণের পর আইনি জটিলতায় স্থগিত থাকা আরও দুটি আসনের তথ্যের জায়গা ফাঁকা রাখা হয়েছে।

এদিকে একই রাতে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করে ইসি। গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। পাশাপাশি বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও উল্লেখযোগ্য— মোট ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

নির্বাচন কমিশনের আদেশক্রমে মোট ১২ হাজার ৭১৩ পৃষ্ঠার এই গেজেট প্রকাশিত হয় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ-এর স্বাক্ষরে।

গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করে এবং সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা শুক্রবার দুপুরে প্রকাশ সম্পন্ন হয়। এ নির্বাচনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।