সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1075

sports

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৬

খেলাধুলা

বৃষ্টির শঙ্কায় ভারত–পাকিস্তান মহারণ: কলম্বোয় অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৫৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যখন মহারণের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই শঙ্কার কালো মেঘ জমেছে কলম্বোর আকাশে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। ফলে মাঠে খেলা গড়ানো নিয়েই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে দফায় দফায় বৃষ্টির আশঙ্কা।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে প্রেমাদাসা স্টেডিয়ামের আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়িয়েছে উৎকণ্ঠা।

ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে দুই দলের সমর্থকদের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ। গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো ‘রিজার্ভ ডে’ বা অতিরিক্ত দিনের ব্যবস্থা রাখেনি। ফলে বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

নিয়ম অনুযায়ী, একটি বলও মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও পাকিস্তান—উভয় দলই পাবে ১টি করে পয়েন্ট। এতে গ্রুপ পর্বের সমীকরণেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।