সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1071

national

প্রকাশিত

১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৪৭

সারাদেশ

সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৪৭

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় উপস্থিত হন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় পৌঁছান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং জানায়, তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র সভাপতি নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাতে যাবেন। রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে পারস্পরিক ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভিন্ন দল ও ভিন্নমতের সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ২১২ আসনে বিজয় অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি অর্জন করেছে ৬টি আসন।