সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1020

politics

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৫

রাজনীতি

শফিকুর রহমান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৫

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  এর আগে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। 

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।

চিঠিতে ওবায়দুল কাদের লিখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছে।

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের।