সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1032

national

প্রকাশিত

০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৯

আপডেট

০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৫

সারাদেশ

বিএনপি প্রার্থী লুনার জনসভায় যাওয়ার পথে বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:০৯

সিলেট-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে মারা গেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।

সেমবার বিকেলে তিনি মারা যান। সুহেল আহমদ সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

২০২৪ সালে উপজেলা পরিষধ নির্বাচনে বিশ্বনাথ উপজোর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুহেল আহমদ চৌধুরী।