সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1040

national

প্রকাশিত

১১ ফেব্রুয়ারী ২০২৬ ০২:১৩

আপডেট

১১ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:১৩

সারাদেশ

জুড়ীতে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা, গুরুতর আহত জেলা নায়েবে আমীর 

বিএনপি প্রার্থীর নেতৃত্বে হামলার অভিযোগ, বিচারের দাবিতে জুড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ০২:১৩

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে জুড়ী উপজেলার মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর নেতৃত্বে বিএনপি কর্মীরা এই হামলা চালায়। হামলায় জামায়াতের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ আসনের পরিচালক মাওলানা আব্দুর রহমান গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয় বলে জামায়াত সূত্র জানিয়েছে।

এছাড়াও জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। হামলার সময় একটি গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জুড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা । এ সময় তারা দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকায় ঘটনাটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে।