সর্বশেষ
সরকার গঠনের প্রাক্কালে সৌজন্য সাক্ষাৎ: তারেক রহমান ও ডা. শফিকুর রহমান-এর বৈঠক, রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় বলেছে বিএনপি ২৯৭ আসনের ফল: বিএনপি ২১০, জামায়াত ৬৭ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকায় ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান সিলেট-৬ আসনে জামায়াত প্রার্থী সেলিম উদ্দিনের ভোট প্রদান ১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

https://dailybangladeshview.news/

1042

national

প্রকাশিত

১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:৫৯

আপডেট

১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:০২

সারাদেশ

বড়লেখার মোড়ে মোড়ে সিলেটি ভাষার ফেস্টুন ‘ইবার দিলাইতাম’

প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫:৫৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের-১ আসনের ব্যস্ত সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অলি-গলিতে চোখে পড়ছে অদ্ভূত একটি ফেস্টুন।

সাদা পটভূমিতে কালো হরফে লেখা ‘ইবার দিলাইতাম’। হঠাৎ করে এমন ফেস্টুন উপজেলা জুড়ে ঝুলে পড়ায় কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী, মধ্য বাজার, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকায় এসব ফেস্টুন দেখা গেছে।

রিকশাচালক ও পথচারীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন পথচারী বলেন, ‘ভোটের আগে প্রচার-প্রচারণার ব্যতিক্রমি এ ফেস্টুন ভালো মানুষকে ভোট দিতে উৎসাহ যোগাবে।’